সাউথ পয়েন্ট স্কুলে দুর্নীতি, শহরে ইডি-র অ্যাকশন    

0
166
Corruption in South Point School ED action in city
Corruption in South Point School ED action in city
সাউথ পয়েন্ট স্কুলে দুর্নীতি মামলায় শহরের একাধিক জায়গায় অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নিউ আলিপুর সহ বিভিন্ন জায়গায় অ্যাকশন মোডে দেখা গিয়েছে ইডি আধিকারিকদের।
প্রায় একই সময়ে ইডি-র আরেকটি টিম পৌঁছে যায় কসবার কায়স্থ পাড়ায় কে কে মালব্যর বাড়িতে। জানা গিয়েছে, সাউথ পয়েন্ট পরিচালন সমিতির এক কর্তার বিরুদ্ধে কোটি কোটি টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছিল। প্রথমে সে মামলার তদন্ত করছিল কলকাতা পুলিশ। কৃষ্ণা দামানি নামে ওই কর্তা সাউথ পয়েন্ট স্কুলের ট্রেজারি বিভাগে ছিলেন। কোটি কোটি টাকা নয়ছয় করার কাজে তাঁকে সাহায্য করেছে পরিচালন সমিতির আরও কয়েকজন। মঙ্গলবার তাঁদের কয়েকজনের বাড়িতে হানা দিয়েছে ইডি আধিকারিকরা। পাশাপাশি কয়েকজন ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছে ইডি। সুশীল কুমার দাগা নামে সাউথ পয়েন্টের পরিচালন সমিতির প্রাক্তন চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। কৃষ্ণা দামানির করা নয়ছয়-র টাকা কোথায় কিভাবে খরচ করা হয়েছে, সেই বিষয়টি জানতে চাইছে ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, বিভিন্ন সেল কোম্পানির নামে সেই টাকা খরচ করা হয়েছে। সেই সমস্ত শেল কোম্পানির কর্ণধারদের খোঁজ শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে কোটি কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিলেন কৃষ্ণ দামানিকে। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন। এবার সাউথ পয়েন্ট দুর্নীতি মামলার তদন্ত নিজের হাতে নিয়েছে ইডি।