গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home Newsdesk সাকেত গোখলের বিরুদ্ধে চার্জ গঠন

    সাকেত গোখলের বিরুদ্ধে চার্জ গঠন

    0
    121
    Framing of charges against Saket Gokhal
    Framing of charges against Saket Gokhal

    অর্থ নয়ছয়ের মামলায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সাকেত গোখলের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আমদাবাদের বিশেষ আদালতে বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত আইনে তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছিল। তারই ভিত্তিতে চার্জ গঠন করা হয়েছে বলে ইডি জানিয়েছে।

    জানা গিয়েছে,সাকেত গোখলের বিরুদ্ধে এক কোটি সাত লাখ টাকা অপব্যবহার করার অভিযোগ রয়েছে। এই অর্থ ক্রাউড ফান্ডিং-এর মাধ্যমে জনতার কাছ থেকে পাওয়া দান হিসাবে সংগ্রহ করা হয়েছিল। অভিযোগ, যে উদ্দেশ্যের কথা জানিয়ে ওই অর্থ সংগ্রহ করা হয়েছিল, তা আদতে সেখানে ব্যয় করা হয়নি। তিনি ব্যক্তিগত কারণে ওই অর্থ ব্যয় করেছিলেন বলে ইডির অভিযোগ।ইডি এক্স-বার্তায় জানিয়েছে, পিএমএলএ আইনে চার্জ গঠন এড়াতে ফৌজদারি দণ্ডবিধির ৩০৯ ধারায় সাংসদ সাকেত গোখলে যে আবেদন জানিয়েছিলেন, আমদাবাদের বিশেষ পিএমএলএ আদালত তা খারিজ করে দিয়েছে। প্রসঙ্গত, এই মামলায় ২০২২ সালের ডিসেম্বরে সাকেত গোখলেকে আমদাবাদ পুলিশ গ্রেফতার করেছিল। পরে মামলায় তদন্তের ভার পেয়ে তাঁকে হেফাজতে নিয়েছিল ইডি।