সাগরে নিম্নচাপ, কলকাতা সহ দক্ষিণে ভারী বৃষ্টির সতর্কতা   

0
196
Low pressure over ocean warning of heavy rain in South including Kolkata
Low pressure over ocean warning of heavy rain in South including Kolkata
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের্ প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় আংশিক মেঘলা আকাশ।
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। শুক্রবার থেকে নিম্নচাপ তৈরি হবে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। শনিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে সারা রাজ্যে। মূলত মেঘলা আকাশ এবং কয়েক পশলা বৃষ্টি বা দফায় দফায় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কম উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিতে এক জায়গায়। শনিবার ভারী বৃষ্টি হবে কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে।