সাগর দত্তে মেডিক্যালে কর্মবিরতি, দাবি নিরাপত্তার  

0
155

সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীমৃত্যুকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তারদের উপর হামলা হয় বলে অভিযোগ। এই ঘটনার খবর পেয়ে রাতেই সেখানে পৌঁছন পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর্স ফ্রন্টের প্রতিনিধিরা।

হামলার প্রতিবাদে নিরাপত্তা চেয়ে শুক্রবার রাত থেকে সাগর দত্তে ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন আন্দোলনকারীরা।সাগর দত্ত হাসপাতালে শুক্রবার রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, রোগীর পরিবারের সদস্যেরা হাসপাতালের চার তলায় উঠে গিয়ে জুনিয়র ডাক্তারদের উপর হামলা চালান। ভাঙচুর করা হয় মহিলাদের ওয়ার্ডে। এমনকি, মহিলা চিকিৎসকদের ঘর থেকে টেনে বার করে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও পরিস্থিতি সামাল দিতে তাদের বেগ পেতে হয়েছিল। এই ঘটনায় জুনিয়র ডাক্তার, নার্স-সহ সাত জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পুলিশকর্মীও রয়েছেন। সাগর দত্তের ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতে এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে।