সাগর দত্ত-র  সাসপেন্ড ১১ ডাক্তারকে কলেজে প্রবেশের অনুমতি

0
192
ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক 
সাগর দত্ত মেডিক্যাল কলেজের সাসপেন্ড হওয়া ১১ জন চিকিৎসককে কলেজে প্রবেশের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে ক্লাস করারও অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।
বিচারপতি সেনগুপ্ত জানিয়েছেন, ১১ জন চিকিৎসককে কলেজে মুচলেকা দিতে হবে। জানাতে হবে যে তাঁরা ভবিষ্যতে কোনও ধরনের বিশৃঙ্খল আচরণ করবেন না যার জন্য সম্পত্তি নষ্ট হয় বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত না হন। বিচারপতি মন্তব্য করেন, র‍্যাগিং অত্যন্ত মারাত্মক অভিযোগ।
এটাকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে। ৫ সেপ্টেম্বর সাগর দত্ত মেডিক্যাল কলেজে রেসিডেন্ট ডাক্তারদের বৈঠকের সময় কলেজের প্রিন্সিপালের ঘরে জোর করে ঢোকার চেষ্টা করা, গুণ্ডামি, ভাঙচুরের ঘটনার পর কামারহাটি থানায় ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন কলেজের অধ্যক্ষ মনোজিৎ মুখোপাধ্যায়।