
চকোলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সারে তিন বছরের শিশু কন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, নদিয়ার শান্তিপুরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি মনোরঞ্জন হালদার শিশুটির পরিবারের পূর্বপরিচিত ছিল। অভিযোগ, চকোলেট দেওয়ার নাম করে অভিযুক্ত ব্যক্তি ওই শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই শিশুকন্যাকে যৌন নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। বাড়িতে এসে শিশুটি কান্না শুরু করে। পরিবারের লোকজন তার শারীরিক অবস্থা দেখে বিষয়টি বুজতে পারে। এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশুর বাবা। ঘটনার তদন্ত শুরু করে শান্তিপুর থানার পুলিশ। এরপর মনোরঞ্জনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পরে শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে আসেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী।
