
সাড়ে ৩০০ কোটির চিটফাণ্ডকাণ্ডে অবশেষে গ্রেফতার হয়েছেন আসানসোলের তৃণমূল নেতার ছেলে তহসিন আহমেদ। ঝাড়খণ্ডে পালানোর আগে তহসিনকে গ্রেফতার করে পুলিশ।
তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় আড়াইশো গ্রাম সোনা। যার মূল্য ৩১ লাখ টাকারও বেশি। জানা গিয়েছে ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর চন্দ্রচূড় মোড়ের কাছে তহসিনকে গ্রেফতার করেছে আসানসোল উত্তর থানার পলিশ। তহসিন বাস ধরে পালানোর চেষ্টা করছিলেন।
প্রায় সাড়ে ৩০০ কোটির প্রতারণার অভিযোগ ওঠে পশ্চিম বর্ধমানের তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন সহ সভাপতি শাকিল আহমেদের ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় কদিন ধরেই তোলপাড়া আসানসোল।









