সাদা শাড়ি হাওয়াই চটিতেই সংসদে, চান সায়নী

0
192
sayani rachana
sayani rachana
নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতই সাদা শাড়ি, হাওয়াই চটি পরেই সংসদে যেতে চান সায়নী ঘোষ। ভোটে জিতে নিজের ইচ্ছের কথা জানিয়েছেন ঘনিষ্ঠমহলে।
বলেছেন বাংলার তৃণমূল সাংসদ হিসেবে এর থেকে আইকনিক আর কী হতে পারে। এদিকে বিজেপি নেতা তথাগত রায়ের বাড়িতেও মিষ্টি পাঠাতে চাইলেন যাদবপুরের সদ্য নির্বাচিত সাংসদ সায়নী ঘোষ। অন্যদিকে অভিনয় জগতের সতীর্থ এবং হুগলিতে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে দই উপহার দিতে চাইলেন রচনা বন্দ্যোপাধ্যায়। ভোটে জয়ের পর বুধবার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের কামাগাজিতে গিয়েছিলেন সায়নী। সেখানেই দলের তরফে তাঁকে সংবর্ধিত করা হয়। ৫ বছরে তাঁর লোকসভা কেন্দ্রের প্রত্যেক বুথে যাবেন। নেত্রী যেভাবে গাইডলাইন দেবেন, সেভাবে কাজ করবেন বলে জানিয়েছেন সায়নী ঘোষ। সেখানেই বিজেপি নেতা তথাগত রায়ের প্রসঙ্গ উঠতেই মিষ্টিমুখ করানোর কথা বলেছেন সায়নী। সিঙ্গুরে দই নিয়ে তাঁর প্রশংসার পর খোঁচা দিয়েছিলেন বিজেপির লকেট। ভোটে জিতে সেই রেশ টেনেই লকেটকে এক হাঁড়ি দই পাঠাবেন বলে জানিয়েছেন।