সানাইয়ের মাঙ্গলিক সুর, পুজো প্রস্তুতি দিঘার জগন্নাথে

0
264

সানাইয়ে বাজছে মাঙ্গলিক সুর, মন্দির রাস্তাজুড়ে চন্দননগরের আলো। জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন ঘিরে সেজে উঠেছে সৈতকনগরী দিঘা। জগন্নাথ দেবের মাহাত্ম্যই আলোকসজ্জার থিম। ঠিক যেমনটা কলকাতায় পুজোয় আলোকসজ্জায় থিম থাকে। তেমনই সৈকতনগরীকে জগন্নাথ দেবের থিম ভাবনায় সাজিয়ে তুলেছেন চন্দননগরের আলোকশিল্পীরা।