মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বাবা-ছেলেকে খুনের অভিযোগে ২ ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। ওয়াকফ অশান্তির মধ্যে ১২ তারিখ সামশেরগঞ্জের জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং ছেলে চন্দন দাসকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় সিট গঠন করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। এরপরেই বীরভূমের মুরারই থেকে কালু নাদাবকে প্রথমে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জেরা করে দিলাবরের খোঁজ মেলে। এরপরেই সুতি বাংলাদেশ সংলগ্ন সীমান্ত থেকে গ্রেফতার করা হয় দিলাবরকে।
গ্রাম থেকে শহর
News & Much More
