সারদা দেবীকে অপমান করে তাঁর বাড়িতেই, প্রশ্ন অভিষেকের

0
781
abhishek on sarada
abhishek on sarada
এক মাস আগে যে সারদাদেবীকে অপমান করেছিলেন তাঁর বাড়িতেই গিয়েছেন নরেন্দ্র মোদী। কলকাতার প্রধানমন্ত্রীর রোড শোকে এভাবেই আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও বলেছেন ২০১৯-এ বিদ্যাসাগরের মৃতি ভাঙচুর করেছিল, তারাই এখন স্বামী বিবেকানন্দ-র বাড়ি যাচ্ছেন। এখানেই শেষ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন প্রচারে নরেন্দ্র মাদী বারবার বাংলায় আসছেন। ভোট মিটলে আর তাঁর দেখা মিলবে না। নরেন্দ্র মোদীর একটাও মন্ত্রী ডায়মণ্ডহারবারে এই পাঁচ বছরে কখনও আসেননি। বিপদে প্রাকৃতিক দুর্যোগের ঘরের ছেলেকেই পাশে পাবেন, বহিরাগতদের নয়। তাঁর দাবি রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। কোনও বিজেপি নেতাকে দেখা যায়নি।