সারারাত উল্টো করে ঝুলিয়ে মার, আরও কীর্তি জামালের

0
6933
SARA RAAT ULTOKORE JHULIYE MAAR ARO KIRTI JAMAL ER
SARA RAAT ULTOKORE JHULIYE MAAR ARO KIRTI JAMAL ER
শিকলকাণ্ডের পর স্বামীকে সারারাত উল্টো করে ঝুলিয়ে মারধরের অভিযোগ উঠেছে জামালের বিরুদ্ধে।
সালিশি সভার প্রস্তাবে রাজি না হলে শিকলে বেঁধে মহিলাদের অত্যাচারের অভিযোগ উঠেছে জামালউদ্দিন সর্দারের বিরুদ্ধে। অভিযোগ সামনে আসার পরেই এলাকা ছেড়ে পালিয়েছে জামাল। তবে তাঁর ২ শাগরেদ মুজিদ খাঁ এবং অরবিন্দ সর্দার নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার থেকেই জামালের বিরুদ্ধে একের পর এক মহিলা মুখ খুলতে শুরু করেছেন। তাদেরই একজন রুবিজান বিবি নামে এক মহিলা অভিযোগ করেছেন একটি গণ্ডগোলের জন্য তাঁর স্বামী শাহরুখ শেখকে চেন দিযে বেঁধে উল্টো করে ঝুলিয়ে সারারাত মারধর করা হয়েছে। স্বামীকে বাঁচাতে গিয়ে মার খেতে হয়েছে তাঁকেও। জামালের হাতে আক্রান্ত রশিদা বিবির বাড়িতে মঙ্গলবার গিয়েছিলেন সোনারপুর দক্ষিণ কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র। এই ঘটনার পর বিধায়কের অফিসেও গিয়েছিলেন নির্যাতিতা। জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন লাভলি মৈত্র।