সারা দেশ গেরুয়া হলেও বাংলা রুখে দাঁড়াবে, হুঁশিয়ারি অভিষেকের

0
145

সারা দেশ গেরুয়া হয়ে গেলেও, বাংলা রুখে দাঁড়াবে। বাঁকুড়ার সভা থেকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন দেশকে পশ্চিমবঙ্গই পথ দেখাবে। ইডি, সিবিআই, নির্বাচন কমিশন যত ক্ষমতা আছে প্রয়োগ করলেও বাংলা মাথা নোয়াবে না। এক দিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের ১০ কোটি মানুষ। তিনি বলেছেন বিজেপির কাছে সব আছে, কিন্তু মানুষ নেই। তাঁর কথায় বিজেপির সব আছে, শুধু মানুষ রয়েছে তৃণমূলের।