
চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাৎকে তীব্র সমালোচনা করছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর দাবি, বিদেশমন্ত্রী এখন সার্কাস করছেন, তাঁর লক্ষ্য ভারতের বিদেশনীতিকে ধ্বংস করা।
এদিন রাহুল গান্ধীর সমালোচনার পর কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও বলেছেন, বিদেশমন্ত্রী যদি সাম্প্রতিক দ্বিপাক্ষিক সম্পর্কের কথা শি-কে জানান, তবে তাঁকে মনে করিয়ে দেওয়া প্রয়োজন, অপারেশন সিঁদুরের সময় চিন পাকিস্তানকে নিখুঁত সামরিক ও প্রযুক্তিগত সহায়তা করেছিল।
জয়রামের আরও প্রশ্ন, ১৯৬২ সালে চিনা আগ্রাসনের সময় যখন সংসদে বিতর্ক হয়েছে, তখন এখন কেন নয়? এখন যখন দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে স্বাভাবিক করার চেষ্টা চলছে, তখন তো তা আরও দরকার।
