সাসপেন্ড ইন্টার্নরা, টারমিনেট হাউজ স্টাফরা

0
380
উত্তরবঙ্গ মেডিক্যালে থ্রেট কালচারের অভিযোগে টিএমসিপির ইউনিটের অভিযুক্ত ছাত্রদের বহিষ্কার করা হয়েছে। হাউজস্টাফ টিএমসিপি নেতা শাহিন সরকার সহ মোট ১২ জনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইন্টার্নশিপ থেকে সাসপেন্ড করা হয়েছে সোহম মণ্ডল-কে। নম্বর বাড়ানোয় অভিযুক্ত ইন্টার্ন সোহমের খাতা পুনর্মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে। নম্বর বাড়ানোর ক্ষেত্রে অধ্যক্ষের নাম জড়ানোর তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করতে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। অ্যান্টি র‌্যাগিং কমিটি থেকে সরানো হয়েছে প্রাক্তন ডিন সন্দীপ সেনগুপ্তকে। পাশাপাশি সন্দীপ সেনগুপ্ত, আরএমও নীলাভ্র ঘোষ, সহকারি ডিন সুদীপ্ত শীলকে ছুটিতে যাওয়ার অনুরোধ করেছে মেডিক্যাল কলেজ কাউন্সিল। তাঁদের বিরুদ্ধে এক পেশে আচরণের অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা বলেছেন, কলেজ কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে তাঁদেরকে ডিসকলেজিয়েট করা হবে। যাঁরা হাউজস্টাফ, যাঁদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, হাউজস্টাফশিপ টারমিনেট করে দেওয়া হবে। আন্দোলনকারী চিকিৎসক বলেছেন, যাঁরা মূল অভিযুক্ত, যাঁদের বিরুদ্ধে মূল অভিযোগ, তাঁদের কয়েকজন ধরা পড়েছে। যাঁরা আবার সেই জিনিস চালু করার চেষ্টা করবেন, তাঁদের যেন বহিষ্কার করা হয়। এদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের নতুন ডিন হয়েছেন অনুপম নাথ গুপ্তা।