সিঁথির মোড়ে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ, দেহ উড়ে গাছের ডালে

0
99
ছবি সৌজন্যে : নিজস্ব

সিঁথির মোড়ের কাছে তেলের ট্যাঙ্কারে আচমকা বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও একজন। বিস্ফোরণের তীব্রতায় গাছে ছিটকে পড়ে দেহ। এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।

জানা গিয়েছে সিঁথির মোড়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সামনে স্ক্রাপ গাড়ি কাটাইয়ের কারখানায় তেলের ট্যাঙ্কার কাটাইয়ের সময় বিস্ফোরণ ঘটে। প্রচন্ড বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। মৃত্যু হয় সাগর নামে এক শ্রমিকের। গুরতর জখম অবস্থায় শঙ্কর নামে আরেকজনকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই তেলের ট্যাঙ্কারের ভিতরে আগের থেকে তেল বা গ্যাসজাতীয় দাহ্য পদার্থ মজুত ছিল বলে মনে করা হচ্ছে। জনবহুল সিঁথির মোড়ে আচমকা বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষজন।