সিংহের মত মরবেন, অকতভয় রবীন্দ্র ঘোষের কাছে কার্তিক মহারাজ

0
202
ছবি সৌজন্যে : নিজস্ব

মরতে হলে সিংহের মত মরবেন। অকুতোভয় ইসকনের সন্ন্যাসী চিন্নয়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। চিকিৎসা করাতে কলকাতায় এসেছেন তিনি।

তাঁর ওপর হামলার পরেও নির্ভীক রবীন্দ্র ঘোষ জানিয়েছেন ২ জানুয়ারি তিনি ফের চিন্ময়কৃষ্ণ-র হয়ে সওয়াল করবেন। কারও মানবাধিকার তিনি ক্ষুণ্ণ হতে দেবেন না। মঙ্গলবার বাংলাদেশের আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বেলডাঙার ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজ। তাঁর সঙ্গে ছিলেন অর্জুন সিং, কৌস্তভ বাগচি সহ বিজেপি নেতারা। চিকিৎসা করাতে রবিবার বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে এসেছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। মুক্তিযোদ্ধা এই আইনজীবী চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে ২ বার চট্টগ্রাম আদালতে জামিনে জন্য সওয়াল করেছেন।

এজন্য হামলার মুখেও পড়তে হয়েছে তাঁকে। তাঁর লড়াইকে কুর্নিশ জানাতেই এসেছেন বলে জানিয়েছেন কার্তিক মহারাজ। পাশাপশি রবীন্দ্র ঘোষ যাতে সফল হন তাঁর প্রার্থনা করবেন বলে জানিয়েছেন।