সিআইএসএফ-র নিরাপত্তায় আর জি কর

0
142
RG kar CISF
RG kar CISF

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই বৃহস্পতিবার থেকেই আর জি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিল সিআইএসএফ। দুপুরে হাসপাতালে পৌঁছে যায় ২ কোম্পানি বাহিনী।

হাসাপাতালের ঢোকা বেরনোর ২০ টি জায়গায় ৩ শিফটে নজরদারি চালাবেন জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনীর ওই দলে রয়েছে বহু মহিলা জওয়ানও। হাসপাতাল সূত্রে খবর প্রশাসনিক ভবন, এমার্জেন্সি বিল্ডিং, ট্রমা কেয়ার, গাইনো, এসএনসিইউ, ওপিডি, সার্জারি বিল্ডিং সহ সবকটি হস্টেলে মোতায়েন থাকবে বাহিনী। তিন শিপটেই হাসপাতাল চত্বরে থাকবে কিউআরটি। এর পাশাপাশি অক্সিজেন প্ল্যান্ট, রেডিও অ্যাক্টিভ সরঞ্জাম যে সব ঘরে থাকে সেখানেও বাহিনী নজরদারি চালাবে। বাহিনী পরিচালনায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। মঙ্গলবার সুপ্রিম কোর্ট শুনানিতে আর জি কর হাসপাতালের নিরাপত্তায় সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দেয়। এরপর বুধবারই আর জি করে যান বাহিনীর ডিআইজি কে প্রতাপ সিং। সেখানে বৈঠকের পর লালবাজারে যান তারা। এরপরেই ঠিক হয় ২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে হাসপাতালে।