গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Newsdesk সিআইএসএফ-র মারে যুবকের মৃত্যুর অভিযোগ

    সিআইএসএফ-র মারে যুবকের মৃত্যুর অভিযোগ

    0
    484
    কারখানায় চুরি করতে ঢোকা দুই যুবককে মারধরের অভিযোগ উঠেছে সিআইএসএফ-র বিরুদ্ধে।  এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের।
    এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘটনার প্রতিবাদে কুলটি সেল গ্রোথ কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানায়। জানা গিয়েছে, সোমবার সকালে কারখানার বাইরে পাঁচিলের পাশে এলসি মোড়ের কাছে দুই যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। একজন মারাত্মক জখম, অন্যজন মৃত। খবর দেওয়া হয় পুলিশে। এরপরই ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ গিয়ে দু’জনকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। মৃতের নাম ভিকি রুইদাস। হাসপাতালে চিকিৎসাধীন মহম্মদ লডন। এই ঘটনার প্রতিবাদে পথে নামে বিজেপি এবং তৃণমূল। বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের নেতৃত্বে দলের কর্মী-সমর্থকেরা ধর্না এবং অবস্থান বিক্ষোভ শুরু করেন। অন্যদিকে, তৃণমূল নেত্রী ইন্দ্রাণী মিশ্রের নেতৃত্বে ঘটনাস্থলে যান রাজ্যের শাসকদলের কর্মী-সমর্থকেরা। সিআইএসএফের সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি, ঠেলাঠেলি শুরু হয়। সিআইএসএফ জওয়ানেরা লাঠি দিয়ে তাঁদেরকে ঠেলে বাইরে সরিয়ে দেন।