সিএএ-এনআরসি নিয়ে মিথ্যা বলে ভোট পেয়েছেন মমতা : শুভেন্দু 

0
195
Mamata got votes by lying about CAA NRC  Subhendu
Mamata got votes by lying about CAA NRC Subhendu
নন্দীগ্রামে সিএএ-এনআরসি নিয়ে মিথ্যা বলে ভোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তমলুকের জনসভা থেকে এভাবেই আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন, মিথ্যা কথা বলে রাজ্যে ক্ষমতায় আসীন রয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার।শুভেন্দুর আরও মন্তব্য রাজ্যে চুরির লাইসেন্স পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমগ্র দেশজুড়ে সুশাসন প্রতিষ্ঠা করতে চান, কিন্তু মমতা বন্দোপাধ্যায় চান রাজনৈতিক হিংসা-অশান্তি জিইয়ে রাখতে। শুভেন্দুর দাবি, বাংলাকে ৪০ লক্ষ বাড়ির টাকা দিয়েছিল মোদি সরকার। এখানে সেই টাকা তৃণমূলের কাটমানি খেয়ে নিয়েছে। আর গরিব মানুষের মাথার ওপর চাদ টুকু নেই। তিনি আরও বলেছেন, কেন্দ্রের টাকায় রেশন দিচ্ছে তৃণমূল সরকার।