
সিএএ কার্যকরের পর কাউকেই ভারত ছাড়া হতে হয়নি । তাও তৃণমূল বলছে তাড়িয়ে দেবে।
পুরুলিয়ার সভা থেকে এভাবেই তৃণমূলকে বিঁধেছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছে দেশে ১৮ টা রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে । সেখানে কোনও সংখ্যালঘুকে তাড়িয়ে দেওয়া হয়নি । অথচ তৃণমূল প্রচার করছে সিএএ, এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। শুভেন্দু অধিকারী বলেছেন বিজেপির নীতি হল দেশবিরোধী শক্তি এবং গুণ্ডাদের দমন করো আর চোরেদের জেলে ভরো। এজন্যই তৃণমূল সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছে।








