সিকিমের বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, দক্ষিণেও বৃষ্টির পূর্বাভাস

0
288
SIKKIM ER BRISHTITE BIPORJASTO UTTARBANGO DAKSHINE O BRISHTIR PURBAVAS
SIKKIM ER BRISHTITE BIPORJASTO UTTARBANGO DAKSHINE O BRISHTIR PURBAVAS
সিকিমে প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। তিস্তার জল কিছুটা কমলেও এখনও বিপদ জারি রয়েছে।
দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার একাধিক রাস্তা বন্ধ রয়েছে । সিকিম-বাংলা লাইফ লাইন চালু থাকলেও ঘুর পথে চালানো হচ্ছে গাড়ি।অন্যদিকে প্রবল গরমের পর সামান্য স্বস্তি দিয়ে বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত এলাকা। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবারও বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা।দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হবে।  বর্ষা এলেও আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে না আবহাওয়া দফতর। উল্টে রবিবার থেকে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সারাদিনই মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। তবে বর্ষার জন্য আরও ২-৪ দিন অপেক্ষা করতে হবে।