
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বুধবার সকাল সাড়ে ১০টায় তিনি সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছেন।
রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি দফতরের মন্ত্রী চন্দ্রনাথ। সম্প্রতি অখিল গিরি মন্ত্রিত্ব ছাড়ার পরে সরকার কারা দফতরের দায়িত্ব দিয়েছিলেন চন্দ্রনাথকে। তদন্তকারীরা নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কুন্তল ঘোষের ডায়েরিতে ক্যাবিনেট মন্ত্রী চন্দ্রনাথের নাম পেয়েছিলেন। তার বাড়িতে তল্লাশিও চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয়েছিল মন্ত্রীর ফোন। ওই ফোন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার চন্দ্রনাথকে সিজিওতে ডেকে পাঠানো হয়েছে।
