গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk সিজিও কমপ্লেক্স অভিযান নাগরিক সমাজের

    সিজিও কমপ্লেক্স অভিযান নাগরিক সমাজের

    0
    213
    চার্জশিটে শুধুমাত্র সিভিক ভলান্টিয়ারের নাম কেন , প্রশ্ন তুলে নবমীতে সিবিআই দফতর অভিযান করেছে নাগরিক যৌথ মঞ্চ। সিবিআইয়ের চার্জশিট হতাশাজনক বলছেন প্রায় একশোটি নাগরিক মঞ্চ-র মিছিলে অংশ নেওয়া মানুষজন।
    সিবিআইয়ের তদন্ত এবং চার্জশিট নিয়ে প্রশ্ন তুলে সিজিও কমপ্লেক্স অভিযান করেছেন প্রায় একশোটি নাগরিক মঞ্চ যৌথ। পোস্টার, প্ল্যাকার্ড হাতে প্রচুর সাধারণ মানুষ নির্যাতিতার বিচারের দাবিতে পা মিলিয়েছেন। মিছিলে উঠেছে মুহুর্মুহু স্লোগান। শনিবার প্রায় একশোটি নাগরিক মঞ্চ যৌথ ভাবে এই কর্মসূচির ডাক দিয়েছিল। মিছিলের জন্য আগেভাগেই প্রস্তুত ছিল বিধাননগর পুলিশ কমিশনারেট। সিজিও কমপ্লেক্সের সামনে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। তবে ব্যারিকেড ভাঙার কোনও চেষ্টা দেখা যায়নি। ব্যারিকেডের সামনেই রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন মিছিলে অংশগ্রহণকারীরা।
    সেখানেই গানে, স্লোগানে চলতে থাকে প্রতিবাদ। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, মিছিলে অংশগ্রহণকারীদের একটি প্রতিনিধিদল সিজিও কমপ্লেক্সের ভিতরে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন।
    ছবি  সৌজন্যে : নিজস্ব