সিজিও-য় টানা জেরা, সন্দীপের বিরুদ্ধে মামলাও

0
186
CGO A TANA JERA SANDIP ER BIRUDDHE MAMLA O
CGO A TANA JERA SANDIP ER BIRUDDHE MAMLA O
পরপর ৫ দিন, সিবিআইয়ের টানা জেরার মুখোমুখি আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। মঙ্গলবার সকালেই আবারও সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান সন্দীপ ঘোষ।
চিকিৎসক খুনে শুক্রবার থেকে সন্দীপ ঘোষকে টানা জেরা করছে সিবিআই। আর জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনার পরেই সন্দীপ ঘোষের নাম সামনে আসে। তিনি তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেন বলে আশঙ্কা করেছিলেন অনেকে। জুনিয়র চিকিৎসকদের টানা আন্দোলনের জেরে আর জি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন তিনি। এরপর তাঁকে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ পদে বসানো হলে সেখানেও বিক্ষোভ শুরু হয়। শেষপর্যন্ত হাইকোর্টের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য সন্দীপ ঘোষকে ছুটিতে পাঠানো হয়। চকিৎসক খুনে আরও তথ্য সংগ্রহ করেন তারা। এদিকে জুন মাসে টালা থানায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। প্রায় তিন মাস পর সেই অভিযোগকে সামনে রেখে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের হয়েছে। প্রিভেনশন অফ কোরাপশন আইনের ধারায় মামলা করা হয়েছে। সোমবারই সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিট গঠন করেছে রাজ্য।