সিট বাঁচাতে তৃণমূলে আসুন, ফিরহাদের মন্তব্যে পাল্টা অগ্নিমিত্রা

0
170
ছবি সৌজন্যে : এক্স
২০২৬-এ নিজের সিট বাঁচাতে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে তৃণমূলে যোগ দেওয়ার কথা বলেছেন ফিরহাদ হাকিম। উপনির্বাচনে ৬-০ ফল নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিম অগ্নিমিত্রা পালের উদ্দেশে বলেছেন তৃণমূলের বিরুদ্ধে এত কুৎসা, অপপ্রচার করার পরেও উপনির্বাচনে ৬-০ ফল হয়েছে।
অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এসেছেন। চাইলে তিনিও আসতে পারেন। তা না হলে নিজের বিধানসভা এলাকাতে হেরে যাবেন। ফিরহাদ হাকিমের এই বক্তব্যের জবাব দিতে দেরি করেন নি অগ্নিমিত্রা পাল। তিনি বলেছেন ফিরহাদ হাকিমের এই বক্তব্যে ওনার দলের দখলদারির মানসিকতা স্পষ্ট হয়েছে।
তিনি একটা নীতি আদর্শ বিশ্বাস করেন, তারজন্যই বিজেপিতে রয়েছেন। এরপরেই আক্রমণ করে বলেছেন তাঁর দিকে না তাকিয়ে মহিলাদের সম্মান কীভাবে দিতে হয়, বিরোধী দলের মহিলাদের কীভাবে সম্মান করতে হয়, সেদিকে নজর দিন।