সিদ্দিকি খুনে আরও এক অভিযুক্ত গ্রেফতার 

0
148
Fake documents in Kolkata, 6 Bangladeshis arrested in Karnataka
Fake documents in Kolkata, 6 Bangladeshis arrested in Karnataka

এনসিপি নেতা বাবা সিদ্দিকির খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা আকোট থেকে গ্রেফতার করেছে ২৬ বছর বয়সী সুমিত দিনকার ওয়াঘকে।

সূত্রের খবর, প্রধান অভিযুক্ত শুভম লোঙ্কারের নির্দেশে বাকি অভিযুক্তদের সঙ্গে আর্থিক লেনদেন ও তার হিসেব রাখত সুমিত।

বাকিদের জেরা করেই তাঁর নাম উঠে আসে। তারপরেই শুরু হয় তল্লাশি অভিযান। বাবা সিদ্দিকির খুনের ঘটনায় এই নিয়ে এখনও পর্যন্ত ২৫ জনকে গ্রেফতার করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।অন্যদিকে, মোবাইলের লোকেশন লুকিয়ে কৌশলে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল  বিষ্ণোইয়ের সঙ্গে কথা বলেছিলেন বাবা সিদ্দিকি খুনে অন্যতম অভিযুক্ত। পুলিশের জেরায় এই কথা স্বীকার করে নিয়েছেন আকাশদীপ গিল।জানিয়েছেন, ফোনের ফ্লাইট মোড এবং ওয়াইফাই ব্যবহার করে লোকেশন গোপন করেছিলেন তিনি। তারপর যোগাযোগ করেছিলেন বিদেশে আনমোল বিষ্ণোইয়ের সঙ্গে। তবে বাবা সিদ্দিকিকে খুন করতে সরাসরি যাননি আকাশদীপ গিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বাবা সিদ্দিকি খুনের চক্রান্তে সহযোগিতা করেছিলেন। বাইরে থেকে প্রযুক্তিগত সাহায্য করেছিলেন চক্রান্তকারীদের। পুলিশকে তিনি জানিয়েছেন, পাঞ্জাবে বসেই এক কৃষকের মোবাইলের ইন্টারনেট হটস্পট ব্যবহার করেছিলেন। তার মাধ্যমে সরাসরি কথা বলেছিলেন আনমোল  বিষ্ণোইয়ের সঙ্গে।