
সিপিএমের উকিলকে দিয়ে চাকরি খাচ্ছে বিজেপি। ২৬ হাজার চাকরি বাতিলে ফের একবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মালদার সভা থেকে বলেছেন কংগ্রেস সেই সিপিএম উকিলের দালালি করে। তিনি আরও অভিযোগ করেছেন ছাত্রছাত্রীদের থেকে টাকা নেয় মামলা লড়ার জন্য। তিনি আরও বলেছেন মানুষ খেকো বাঘের মতই বিজেপি চাকরিখোকো বাঘ। যখন দেখছে কিছু করার নেই, তখন চাকরি খেয়ে নিচ্ছে। খোঁচা দিযে বলেছেন প্রধানমন্ত্রী এসে আবার নাটক করছেন। ফের একবার বলেছেন কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত হবে,সংশোধন হবে। কিন্তু ২৬ হাজার ছেলেমেয়ে চাকরি চলে যাওয়া কোনওভাবেই মেনে নেওয়া হবে না। তাঁর কথায় এই রায়ের প্রমাণ বিজেপি আদলতকেও নিয়ন্ত্রণ করছে।
