সিপি বারবার পদত্যাগ করতে চেয়েছেন, জানালেন মুখ্যমন্ত্রী

0
153
সামনে পুজো, আইনশৃঙ্খলার ব্যাপার যিনি ভাল বোঝেন তাঁকে তো থাকতে হবে। সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবি এখনই যে মানা সম্ভব নয় তা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
নবান্নে প্রশাসনিক বৈঠকে তিনি বলেছেন সিপি বিনীত গোয়েল অনেকবার তাঁর কাছে পদত্যাগ করার জন্য এসেছিলেন। কিন্তু তিনিই ফিরিয়ে দিয়েছেন। কারণ পুজোয় কোথায় কী পুলিশ পোস্টিং রয়েছে, কোথায় কোন পুজো আছে, যিনি ভাল বোঝেন তাঁকেই তো থাকবে হবে। আন্দোলনকারীরা যখন নির্যাতিতার বিচারের পাশাপাশি সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। লালবাজারে গিয়ে ডেপুটেশন দিয়েছেন। তখন মুখ্যমন্ত্রীর বক্তব্য কিছুদিন ধৈর্য্য ধরলে কী মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি। কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের ইস্তফা দাবিতে টানা ২২ ঘণ্টা অবস্থানের পর হাতে প্রতীকী মেরুদণ্ড নিয়ে কদিন আগেই লালবাজারে ।