গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk সিপি-মুখ্যমন্ত্রীর পলিগ্রাফ-র দাবি মালব্যর 

    সিপি-মুখ্যমন্ত্রীর পলিগ্রাফ-র দাবি মালব্যর 

    0
    194
    আর জি কর-এ তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পরের ৭২ ঘণ্টায় মুখ্যমন্ত্রী ও সিপি-র কল রেকর্ড জনসমক্ষে আনার দাবি জানিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এক্স পোস্টে নথি সহকারে অমিত মালব্য লিখেছেন, মুখ্যমন্ত্রী ও সিপি-র পলিগ্রাফ পরীক্ষা করা উচিত। 
    তিনি আরও লিখেছেন, আর জি কর কাণ্ড নিয়ে আরও একটি মিথ্যে প্রকাশ্যে। দেহ উদ্ধারের আগে থেকেই সংস্কারের কাজ চলছিল বলে যে দাবি, তা সম্পূর্ণ মিথ্যে। রাজ্য সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষ, উভয়ই মিথ্যে বলছে। যাঁরা দেওয়াল ভাঙার ভিডিও শেয়ার করেছিল, কলকাতা পুলিশ তাঁদের বিরুদ্ধেই অভিযোগ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও বিনীত গোয়েলের পদত্যাগ ছাড়া সুষ্ঠু তদন্ত অসম্ভব।  বিচারের দাবিতে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন অমিত মালব্য।