
তদন্তের স্বার্থে সিবিআইকে প্রয়োজনীয় সময় দিতে চান দেব। টালিগঞ্জে সেলিব্রিটিদের অবস্থান মঞ্চে যোগ দিয়ে দেব বলেছেন তদন্তের ভার রয়েছে ভারত বর্ষের সেরা সংস্থার হাতে।
তাই সিবিআইয়ের ওপর ভরসা করতেই হবে। কলকাতা পুলিশের হাতে এক সময় তদন্তের দায়িত্ব ছিল কিন্তু তারা দুদিনের বেশি সময় পায়নি। এখন সিবিআইকে সময়টুকু দিতে হবে। পাশাপাশি তিনি দোষীদের ক্যাপিট্যাল পানিশমেন্টের দাবি তুলেছেন। শুধু তাই নয় দোষীদের আড়াল করার চেষ্টা করছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। সেক্ষেত্রে প্রশাসন জড়িত থাকলেও তাতে যেন বেয়াত করা না হয়।
