সিবিআই জেরার মধ্যেই সন্দীপ ঘোষকে তলব লালবাজারের

0
226
sandip ghosh ke tolob laal bazar
sandip ghosh ke tolob laal bazar

সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মধ্যেই আর জি কর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব করেছে কলকাতা পুলিশ। বুধবার দুপুরে তাঁকে লালবাজারে যেতে বলা হয়েছে।

৯ অগাস্ট আর জি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে জনসমক্ষে নির্যাতিতার নাম বলে দিয়েছিলেন সন্দীপ ঘোষ। এমনটাই অবিযোগ। পুলিশ সূত্রে খবর এই কারণেই সন্দীপ ঘোষকে লালবাজারে তলব করা হয়েছে। আর জি করকাণ্ডে নির্যাতিতার ছবি এবং নাম পরিচয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ করছে পুলিশ। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দীপ ঘোষকে বুধবার ডেকে পাঠানো হয়েছে লালবাজারে। এরইমধ্যে আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তে ৪ সদস্যের সিট গঠন করেছে রাজ্য।