সিবিআই তদন্তে অসন্তোষ বাবা-মায়ের, পথে জুনিয়ররাও

0
172

সিবিআই তদন্ত তাঁরা চাননি। ১৮ জানুয়ারি শিয়ালদহ কোর্টে আর জি কর রায় ঘোষণা নিয়ে এমনই প্রতিক্রিয়া নির্যাতিতার বাবা-মায়ের। তাঁরা জানিয়েছেন সিবিআই তদন্তে সন্তুষ্ট নয় বলেই হাইকোর্টে ফের তদন্তের দাবি জানিয়ে মামলা করেছেন। নির্যাতিতার বাবা মা জানিয়েছেন সঞ্জয় রায় দোষী কিন্তু একার পক্ষে মেরে ফেলা সম্ভব নয়। হাসপাতালের আরও কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত বলেই মনে করেন তাঁরা। আর জি করের ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেফতার করে দাবি করে একাই ধর্ষণ ও খুনের ঘটনা ঘটিয়েছে। সিবিআইও চার্জশিটে সঞ্জয় রায় একাই ধর্ষণ ও খুনের ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে।