সিবিআই নির্দেশকে চ্যালেঞ্জ, সন্দীপের আর্জিই শুনল না ডিভিশন বেঞ্চ

0
210
sandip er arji e sunlo na division banch
sandip er arji e sunlo na division banch

তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েও লাভ হল না সন্দীপ ঘোষের। আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আর্জিই শুনল না ডিভিশন বেঞ্চ।

হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য-র ডিভিশন বেঞ্চ সন্দীপ ঘোষকে তাঁর আর্জি নিয়ে রেগুলার বেঞ্চে যেতে বলে। ফলে মঙ্গলবার আদালত খুললে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই আবেদন করতে হবে সন্দীপ ঘোষকে। আর জি করের আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ অধ্যক্ষ পদে থাকাকালীন আর্থিক দুর্নীতি থেকে মৃতদেহ ও বায়ো মেডিক্যাল বর্জ্য পাচার, টেন্ডার দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে। আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি এর বিরুদ্ধেই হাইকোর্টে মামলা করেন। শুক্রবার সেই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।