সিবিআই-র প্রশ্নের মুখে অযোগ্য চাকরিপ্রার্থীরা 

0
308
Ineligible job seekers face CBI questions
Ineligible job seekers face CBI questions
চাকরি বাতিলের আবহেই এবার অযোগ্য চাকরিপ্রার্থীদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। সেই কারণেই শিক্ষা দফতরের কাছে চিঠি দিয়ে অযোগ্য ৫ হাজার ২৪৩ জন প্রার্থীদের তালিকা চেয়ে পাঠিয়েছে সিবিআই।
জানা গিয়েছে শিক্ষা দফতরের কাছে এই অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা পাওয়ার পরই তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ চালাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই। অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করে তাঁদের জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনেই এবার পদক্ষেপ নিয়েছে সিবিআই। ওএমআর সিট কিভাবে কারচুপি হয়েছে , কিভাবে চাকরি পেতে অন্যায় করা হয়েছে তা জানতেই আদালতের নির্দেশে তদন্ত করবে সিবিআই। উল্লেখ্য, সোমবার নিয়োগ দুর্নীতিতে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করেছিল হাইকোর্ট।