বাংলা সিরিয়ালে ঝগড়াঝাটি, গুন্ডামি, হিংসা দেখানোয় বিরক্ত মুখ্যমন্ত্রী বলেছেন সমাজে বিষ ছড়ানো হচ্ছে। মহানায়ক উত্তম কুমারের স্মরণসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সারাক্ষণ এসব দেখালে বাচ্চারা ভুল শিখছে, অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে। প্রযোজক এবং পরিচালকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা দয়া করে যাতে খারাপ কিছু দেখানো না হয়। শুধুমাত্র সিরিয়াল টানতে রোজ রোজ এসব দেখানো ঠিক নয়। মুখ্যমন্ত্রী আরও বলেছেন কত ভাল জিনিস রয়েছে, সেগুলো তো দেখানো যেতে পারে।
গ্রাম থেকে শহর
News & Much More
