
প্রকৃত নিয়ন্ত্ররেখায় এখনও বেশ কিছু জায়গায় এখনও ভারত-চিনের মধ্যে বিতর্ক রয়েছে। এমনটাই জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
প্রতিবারের মতো এবারও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অসমের তেজপুরে ৪ কর্পস হেডকোয়ার্টারে সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন।
এই উপলক্ষ্যে রাজনাথ সিং এলএসি-তে ভারত ও চিনের মধ্যে সীমান্ত চুক্তির কথা উল্লেখ করেছেন।তিনি বলেছেন, ভারত ও চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর কিছু এলাকায় তাদের বিরোধ সমাধানের জন্য কূটনৈতিক এবং সামরিক আলোচনা করছে। নিরন্তর প্রচেষ্টার পর দুই দেশ ঐকমত্যে পৌঁছেছে।সেনার শৃঙ্খলা ও সাহসিকতার জন্যই ভারত এই সাফল্য অর্জন করতে পেরেছে। ভারত-চিন ঐকমত্যের ভিত্তিতে শান্তি পুনরুদ্ধারের এই প্রক্রিয়া অব্যাহত রাখবে।রাজনাথ সিং আরও বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলতেন যে বন্ধু বদলানো যায় কিন্তু প্রতিবেশী নয়। তবে কখনও কখনও এমন পরিস্থিতি তৈরি হয় যখন সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। সেনা বাহিনীর স্বার্থের কথা মাথায় রেখে সরকার শান্তি ফিরিয়ে আনার এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিশ্বমঞ্চে ভারতের বাড়তে থাকা মর্যাদা মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব এবং তার সশস্ত্র বাহিনীর শক্তির ফল। তিনি সেনাদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি থেকে উদ্ভূত হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।
ছবি সৌজন্যে : এক্স
