সীমান্তে নজরদারিতে নাইটভিশন সিসিক্যামেরা

0
153
simante night vision camera
simante night vision camera

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চললেও বাংলাদেশে অশান্তি থামার নাম নেই, এই অবস্থায় অনুপ্রবেশ ঠেকাতে আগেই সীমান্তে হাই অ্যালার্ট জারি হয়েছে।

তবে রাতে নজরদারি চালাতে অত্যাধুনিক নাইট ভিশন সিসিক্যামেরা বসানো হয়েছে। ঘোজাডাঙা চেকপোস্টের কাছে ৬টি নাইট ভিসন সিসিক্যামেরা লাগিয়েছে বিএসএফ। সীমান্তবর্তী এলাকা দিয়ে যে সমস্ত মানুষরা যাতায়াত করছে তাদের ওপর নজরদারি চালানো হবে এই ক্যামেমরার সাহায্যে। পাশাপাশি রাতের অন্ধকারে নজরদারিও চালানো হচ্ছে এই ক্যামেরায়। এদিকে জলপথে যাতে অনুপ্রবেশ না হয় তারজন্য উপকূলবর্তী অঞ্চলেও চলছে নজরদারি। কুলতলির মৈপিঠ কোস্টাল থানার উদ্যোগে নদী পথে চলেছে পেট্রোলিং ডিউটি। মৈপীঠ, পাথরপ্রতিমা জি প্লট কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ সহ একাধিক এলাকায় উপকূলরক্ষীবাহিনীর পেট্রোলিং চলছে।