
সুইগি, জ্যোমাটোর মত অ্যাপ নির্ভর পণ্য সরবরাহকারী সংস্থার কর্মীদের সামাজিক সুরক্ষা দিতে উদ্যোগী হল রাজ্য সরকার।
ন্যূনতম মজুরি, দুর্ঘটনা বিমা সহ অন্যান্য সুযোগ সুবিধে দিতে এই কর্মীদের জন্য একটি ওয়েলফেয়ার বোর্ড তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সম্প্রতি নবান্নে এ ব্যাপারে একটি বৈঠকও হয়েছে। অর্থ, শ্রম এবং পরিবহণ দফতরের উচ্চ পদস্থ অফিসাররা বৈঠকে অংশ নিয়েছিলেন। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেছেন রোদ, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে রাতের বেলাতেও বাড়ি বাড়ি পরিষেবা দিয়ে থাকেন সংস্থার কর্মীরা। তাদের স্বীকৃতি দিতেই রাজ্য সরকার এই পরিকল্পনা নিয়েছে।
