গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Video News সুইসাইড নোট লিখে নদিয়ায় আত্মঘাতী বিএলও

    সুইসাইড নোট লিখে নদিয়ায় আত্মঘাতী বিএলও

    0
    141

    অত্যাধিক কাজের চাপে নির্বাচন কমিশনকে দায়ী করে আত্মঘাতী হয়েছেন নদিয়ার এক মহিলা বিএলও। পুলিশ সূত্রে খবর, মৃত বিএলও রিঙ্কু তরফদার, বছর ৫৪। জানা গিয়েছে, রিঙ্কু তরফদার নদিয়ার চাপড়ার বাঙ্গালঝি স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরের পার্শ্ব শিক্ষক। চাপড়া দুই পঞ্চায়েতের ২০১ নম্বর বুথের বিএলও ছিলেন। কৃষ্ণনগর ষষ্ঠীতলায় থাকতেন। শুক্রবার রাতে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। এরপরই শনিবার সকালে তাঁর বাড়ি থেকে দেহ উদ্ধার করা হয়। তিনি একটি সুইসাইড নোটও লিখে গিয়েছেন।