
বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান সুখবর পেলেন। সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ডিয়ার মা সিনেমাটি।
এরইমধ্যে পশ্চিমবঙ্গের দর্শকদের কাছে অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত সিনেমাটি সমাদৃত হয়েছে।এবার দক্ষিণ আমেরিকা থেকে সুখবর পেলেন অভিনেত্রী।দক্ষিণ আমেরিকায় ছবিটির পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস জানিয়েছে ডিয়ার মা নিয়ে কানাডা ও আমেরিকার বহু শহর থেকে প্রদর্শনীর আহবান পাচ্ছেন, পরের সপ্তাহে বেশ কিছুই শহরে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এরইমধ্যে এই দুটো দেশের বিভিন্ন শহরে ছবিটি প্রথম পর্যায়ে সফল প্রদর্শনী সম্পন্ন হয়েছে।বায়স্কোপ ফিল্মসের একটি চিঠি জয়া ফেসবুকে পোস্ট করেছেন।এর মধ্যে ডিয়ার মা এর প্রথম পর্বের প্রদর্শনী আমেরিকা এবং কানাডায় শেষ হয়েছে। দর্শকদের অকুণ্ঠ ভালোবাসা আর প্রশংসায় স্নাত অনিরুদ্ধ রায় চৌধুরীর যত্নবান পরিচালনায় ডিয়ার মা দর্শকদের হৃদয়ে ঠাই করে নিয়েছে বলেই তাঁদের বিশ্বাস। জানা গেছে,এই সপ্তাহান্ত থেকে আরো কয়েকটি শহরে পর্যায়ক্রমে ছবিটি চলবে।স্বাভাবিকভাবেই বলা যায় জয়া আহসান এমন খবরে রীতিমতো আপ্লুত। দারুণ সময় কাটাচ্ছেন জয়া আহসান।এর আগে ডিয়ার মা সিনেমা নিয়ে জয়া আহসান এক সাক্ষাৎকারে বলেছিলেন, এটা সম্পর্কের গল্প।
অনিরুদ্ধ রায় চৌধুরী তো মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প বলেন,তেমনই একটা গল্প। মা, মায়ের সন্তান, সম্পর্ক, পরিবার,এগুলো নিয়ে এগোবে ছবিটি। ছবিতে জয়ার চরিত্রটিও একজন মায়ের। বলতে গেলে প্রথমবারের মতো মায়ের কোনো চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান।









