গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk সুখেন্দু-র পাশে দাঁড়িয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাবিনার

    সুখেন্দু-র পাশে দাঁড়িয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাবিনার

    0
    166
    SUKHENDU R PASHE SABINA
    SUKHENDU R PASHE SABINA
    তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের কার্যত পাশে দাঁড়িয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।
    তিনি বলেছেন সুখেন্দু শেখর রায় নিজের মত প্রকাশ করেছেন অন্যান্যরাও দোষীর শাস্তির দাবি তুলেছেন। তিনিও দুই মেয়ে মা। তাই তিনিও চান সিবিআই দ্রুত তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক। তাঁর দাবি এমন কড়া আইন আনা হোক যাতে কেউ ধর্ষণ করার আগে হাত-পা কাঁপে। কোনওভাবেই এই ঘটনাকে মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন সাবিনা ইয়াসমিন। রবিবার মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে আন্দোলনরত চিকিৎসকদের পাশে থাকার আশ্বাস দেন। তাঁর সঙ্গে ছিলেন সুজাপুরের বিধায়ক আব্দুল গনি। আন্দোলনের পাশাপাশি সাধারণ মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হয় তার জন্য অনুরোধও করেছেন।