
সুখেন্দু শেখর রায়ের পোস্টকে হাতিয়ার করে তৃণমূলকে পাল্টা আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পাল্টা পোস্টে লিখেছেন তণমূল সাংসদ স্বীকার করে নিচ্ছেন আরজি কর কাণ্ডে সিপি বিনীত গোয়েল, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষরা জড়িত রয়েছেন। রাজ্য প্রশাসন রসাতলে গেছে। সরকারের অধঃপতন নিয়ে দলের লোকই প্রশ্ন তুলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দাবি করে পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিকে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে তাঁর সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। এদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তীও বলেছেন যেভাবে পুরো ঘটনাকে ধামাচাপার দেওয়ার চেষ্টা করেছেন সিপি, এখনও দোষীদের নয়, প্রতিবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। তাই তাঁকে হেফাজতে না নিলে সব প্রশ্নের উত্তর মিলবে না এটা বুঝতে পেরেছেন তৃণমূল সাংসদ। তাই পোস্ট করেছেন।
