গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk সুড়ঙ্গকাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব রাজ্যপালের 

    সুড়ঙ্গকাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব রাজ্যপালের 

    0
    112
    The governor has called for the report of the state on the tunnel incident
    The governor has called for the report of the state on the tunnel incident
    কুলতলির সাদ্দাম সর্দারের বাড়ির সুড়ঙ্গ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই ঘটনায় স্বরাষ্ট্রদফতরের কাছ থেকে একাধিক বিষয় নিয়ে জানতে চেয়ে রিপোর্ট তলব করেছে রাজভবন
    এক্স হ্যান্ডেলে রাজভবনের তরফে জানানো হয়েছে, ১৫ জুলাই কুলতলিতে নকল সোনাকাণ্ডে ঘরের ভিতর যেভাবে সুড়ঙ্গের হদিশ পাওয়া গিয়েছে তা উদ্বেগের। একইসঙ্গে তদন্তকারীদের উপর আক্রমণের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে ওই পোস্টে। কুলতলির সঙ্গে এক পংক্তিতে বসানো হয়েছে সন্দেশখালি, ভূপতিনগর, বনগাঁকে। একইসঙ্গে রাজভবন উদ্বেগ প্রকাশ করে বলেছে, পরিকল্পনামাফিক যে সুড়ঙ্গ, তা একটি খালের মধ্যে দিয়ে সুন্দরবনের মাতলা নদীতে মিশেছে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী তা। নিঃসন্দেহে এই ঘটনায় জাতীয় নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে পারে। সাদ্দাম সর্দারের বিরুদ্ধে নকল সোনার মূর্তি বিক্রি থেকে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। কয়েকদিন তল্লাশির পর কুলতলিতে একটি আলাঘর থেকে গ্রেফতার করা হয় সাদ্দামকে।