সুনকের বিদায়ী ভাষণে দামি পোশাকে অক্ষতা, কটাক্ষও 

0
258
In Sunaks farewell speech Akshta in expensive clothes sarcasm
In Sunaks farewell speech Akshta in expensive clothes sarcasm
ব্রিটেনে লেবার পার্টির কাছে পরাজয়ের পর, প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনকের বিদায়ী ভাষণের সময় দামি পোশাক পরে ট্রোলড হয়েছেন তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি।
জানা গিয়েছে, অক্ষতা যে পোশাকটি পরেছিলেন তার মূল্য ৩৯৫ পাউন্ড। ভারতীয় মুদ্রায় যার দাম ৪২ হাজার টাকা। রাজার দেশের নির্বাচনের ফলপ্রকাশে চারশোর বেশি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে স্টার্মারের দল। বিষণ্ণ মুখে ১০ ডাউনিং স্ট্রিট ছাড়েন তিনি। কিন্তু তাঁর আগে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে দাঁড়িয়ে বক্তৃতা দেন ঋষি সুনক। তখন তাঁর ঠিক পিছনেই নীল-সাদা ও লাল স্ট্রাইপ প্যাটার্নের লং ড্রেসে ছাতা হাতে দাঁড়িয়েছিলেন স্ত্রী অক্ষতা মূর্তি। চর্চা শুরু হয় পোশাকটির দাম নিয়েও।