
সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন শুভেন্দু অধিকারীর দাবি মুখ্যমন্ত্রী বিধানসভায় সুনীতা উইলিয়ামসের নাম পাল্টে সুনীতা চাওলা বলেছেন।
বুধবার বিধানসভায় সুনীতাদের উদ্দেশে অভিনন্দন বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যেভাবে তাঁরা যন্ত্রণা সহ্য করেছেন সে বিষয়ে খোঁজখবর নিতেন। মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন তিনি মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনাও করছেন। গতবছর ৫ জুন মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতারা। কথা ছিল ৮ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরবেন। কিন্তু তখনও কেউ ভাবেননি আটদিনের সফর শেষ হবে ৯ মাসে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন কল্পনা চাওলাও গিয়েছিলেন। ফিরতে পারেননি। এই মহাকাশযানেও কিছু গোলমাল ছিল বলে শুনেছেন। কল্পনা চাওলাদের যেটা হয়েছিল। সেই জন্যই এতগুলো মাস সুনীতা ইউলিয়ামসদের আটকে থাকতে হয়েছে। মুখ্যমন্ত্রী মুখ ফসকে সুনীতা উইলিয়ামসকে সুনীতা চাওলা বলায় শুভেন্দু অধিকারীর খোঁচা তিনি সুনীতা চাওলাকে খুঁজে পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী এই প্রথম নয়, এর আগে রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়েছিলেন। এখন বলছেন সুনীতা চাওলা পৃথিবীতে ফিরেছেন। তিনি আরও বলেছেন গুজরাটের মেয়ে সুনীতার জন্য দেশবাসী আনন্দিত। কিন্তু রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রের বাংলায় এ কেমন মুখ্যমন্ত্রী।
যদিও পরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারীও সুনীতা উইলিয়ামস বলতে গিয়ে মুখ ফসকেছেন।






