
সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পেতে চলেছেন বিচারপতি সঞ্জীব খান্না। বর্তমান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আগামী ১০ নভেম্বর অবসর নিচ্ছেন।
তাঁর উত্তরসূরি হিসাবে বিচারপতি সঞ্জীব খান্নার নিয়োগে বৃহস্পতিবার সবুজ সঙ্কেত দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
১১ নভেম্বর শীর্ষ আদালতের ৫১তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। ২০১৯ সালের ১৮ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত রয়েছেন তিনি। এর আগে দিল্লি হাইকোর্টের বিচারপতি ছিলেন। শীর্ষ আদালতের প্রধান বিচারপতির পদে তাঁর কার্যকালের মেয়াদ থাকবে ১৮৩ দিন। অর্থাৎ ছ’মাসের কিছু বেশি সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন তিনি। ২০২৫ সালের ১৩ মে অবসর গ্রহণ করবেন বিচারপতি সঞ্জীব খান্না।
ছবি সৌজন্যে :সংগৃহীত








