
সুপ্রিম কোর্টের নির্দেশ অন্যদিকে মুখ্যমন্ত্রীর সোমবারের নেতাজি ইন্ডোরের স্কুলে যাওয়ার আহ্বানে দোটানায় পড়েছেন আন্দোলনরত চাকরিহারারা।
সোমবার বিকেলে শহিদ মিনারে নিজেদের মধ্যে বৈঠকের পর তাঁরা বলেছেন, এই সবের মধ্যে পড়ে কার্যত শাঁখের করাতের অবস্থা চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করলে তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হতে পারে, আবার রাজ্য সরকারের কথার খেলাফ করলেও প্রশাসনের রোষানলে পড়ার ভয় থাকছেই। এমনটাই বলছেন আইনজীবীদের সঙ্গে চাকরিহারারাও। বস্তুত, সোমবার নেতাজি ইন্ডোরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-র মন্তব্য, চাকরিহারারা নিজেদের নিজেদের স্কুলে গিয়ে শিক্ষকতা করুন।
কারণ সুপ্রিম কোর্ট কাউকে স্কুলে যেতে নিষেধ করেনি কিংবা রাজ্য সরকারও কাউকে টার্মিনেটেড লেটার দেয়নি।








