
সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বহালের নির্দেশকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন তিনি খুশি, মানসিকভাবে তপ্ত।
সমগ্র শিক্ষক সমাজকে অভিনন্দনও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন রাজ্যের বক্তব্য সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে। এই রায়ে তাই প্রমাণ হয়েছে। তিনি আরও বলেছেন যোগ্য শিক্ষকদের পাশে রয়েছে রাজ্য। সুপ্রিম কোর্টের রায়ে সত্যের জয় হয়েছে। বাংলার ভাবমূর্তি নষ্টে বিজেপির বিস্ফোরণ সুপ্রিম কোর্টে নিষ্ক্রিয় হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি লিখেছেন এই রায়ে সত্যের জয় হয়েছে। যেকোনও প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই চলবে বলেও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের রায়ে মিথ্যের বিসর্জন হয়েছে বলে সুর চড়িয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেটাই নতুন করে প্রতিষ্ঠা পেয়েছে। তিনি বলেছেন হাইকোর্টের রায়ে পর যারা বম্ব বিস্ফোরণ বলেছিলেন সুপ্রিম কোর্টের রায়ে সবটাই নিষ্ক্রিয় হয়ে গিয়েছে।








