
আর জি কর হাসপাতাল নিয়ে সুপ্রিম কোর্টে চলা মামলায় নজর রাখতে জায়েন্ট স্ক্রিনের দিকেই চোখ রেখেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।
তরুণী চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে চলা কর্মবিরতির মাঝে হাসপাতাল চত্বরে বসে সুপ্রিম কোর্টে চলা শুনানিতে নজর রেখেছেন তাঁরা। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া শুনানির প্রত্যেকটি বিয়ষে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন তাঁরা। শুনেছেন এবং বুঝেছেন যে দেশের সর্বোচ্চ আদালত এই বিষয়ে কি রায় দেন কিংবা কি পর্যবেক্ষণ করেন। তরুণী চিকিৎসকের মৃত্যুর পর থেকেই আর জি কর সহ গোটা রাজ্য দোষীদের শাস্তির দাবিতে মুখর হয়ে উঠেছে। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলারই দ্বিতীয়দিনের শুনানি ছিল বৃহস্পতিবার। সেই শুনানি চলাকালীন আর জি কর-এ প্রতিবাদ মঞ্চের কাছে লাগানো বড় আকারের জায়েন্ট স্কিনে নজর ছিল আন্দোলনরত চিকিৎসকদের। এর আগেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আন্দোলনরত চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। তারপরেও আন্দোলনে জারি রেখেছে চিকিৎসকরা।








